সারাজীবনের যত কষ্ট সব একসাথে পাওয়ার সাধ জেগেছে আমার।
ভালবাসায়ে নিঃশেষে প্রান উজার করার আজকে অদম্য ইচ্ছে।
ধুলায়ে ধূসর হয়ে ঢাকা শহরের গিজগিজে খালি রাস্তায়ে একলা দাড়িয়ে থাকবো,
কঙ্কাবতী রাজকন্যা আমি, সারাদিন রাত জানালার দিকে তাকিয়ি থাকি।
তুমি একদিন এসেছিলে, চোখের কালি, খোপার কাঁটাটা খুলে নিয়ে গেছো।
আজকে আমি কানের পাশে ফুল গুঁজে দাড়িয়ে আছি অথৈ সাওরে,
আজকে আমি অবস্বই সবকটা দুঃখ একসাথে জোগার করবো।

No comments:
Post a Comment