Sunday, 2nd November 2014, 5:07 pm
আমি একটুখানি
মিলের মাঝে বস্তা ভরা অমিল।
একটু একটা সাদা পাতায়
বাতিক ধরা নীল।
আমার পাগুলো গোল
মনের ভূগোল
সাতরঙা এক ঘুড়ি,
মনের সাথে
ঠোঁট মিলিয়ে
ভুলের পাহাড় গড়ি।
আমি একটু আকাশ
কুয়াশার ঘাস
একটুখানি পাথর,
জটাধারী শিব
সলতে প্রদীপ
তোমার কোলে আদর।
একটু একটু কাটছে জীবন
রাজ ভুলে তায় রানী
একটু আগুন শিখার সাথে
অনেক খানি পানি।
আমি একটুখানি
মিলের মাঝে বস্তা ভরা অমিল।
একটু একটা সাদা পাতায়
বাতিক ধরা নীল।
আমার পাগুলো গোল
মনের ভূগোল
সাতরঙা এক ঘুড়ি,
মনের সাথে
ঠোঁট মিলিয়ে
ভুলের পাহাড় গড়ি।
আমি একটু আকাশ
কুয়াশার ঘাস
একটুখানি পাথর,
জটাধারী শিব
সলতে প্রদীপ
তোমার কোলে আদর।
একটু একটু কাটছে জীবন
রাজ ভুলে তায় রানী
একটু আগুন শিখার সাথে
অনেক খানি পানি।
No comments:
Post a Comment