নব্বই কেজি ওজনের একটা মাস ট্রানজিট
যখন সিলিং ফ্যান সহ কাঠের বিছানার
উপর ভেঙ্গে পরে
তখন কেমন আওয়াজ হয় জানো?
ভয়াবহ!
গায়ের ভেতর থেকে আতকে ওঠে শিরা-উপশিরা
দিনে দুপুরে রাস্ট্র হয়ে যায়
‘ও মা-গো জা-নো? ওই বাসার ভোটকি বউটা-না ঢঙ করে
ফ্যানের সাথে ঝুলতে গেছিলো!
ওজনের ভারে ফ্যান খাট দুটাই গেলো!’
হাসতে হাসতে কুটিপাটি যাবে চারিদিকের সব আন্টিরা। দিবানীদ্রার এ্যাপাটাইযার।
তাই কষ্টগুলিকে বাক্স বন্দি করে
লালকমল-নীলকমল গল্প শোনাই নিজেকে
টাকা দিয়ে কিনতে থাকি সহনশীল কান, গলা, চোখ
অভিমানে কাতর হয়ে অভিমান করি
চোখ বুজে মুখে পুরি আরেকটা সুইডিস চকোলেট।
বাঁচতে হবেতো, না বাঁচলে সবার জন্যেই অপ্রস্তুত ব্যাপার।
এক যদি হারাতে পারি
দূরে কোথাও গিয়ে ট্রেনের নিচে কাটা পরি
যদি অস্তিত্বটাই ভুলে যাই, তাহলে হয়তো বেঁচে যাবো।
তাহলে চলে। অনেক দূরের অনেকটা পথ তারাতারি শেষ হয়ে আসে।
No comments:
Post a Comment